স্টাফ রিপোর্টার: ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড’-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ নামে প্রজ্ঞাপন জারি করা হবে।সিনেমা ব্যবসায়ীদের যেন আর্থিক ক্ষতি না হয়, সেজন্য আপদকালীন সময়ের জন্য একটা সেন্সর বোর্ড তৈরি করা হয়েছিলো।
উপদেষ্টা গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের মতবিনিময় সভায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সেন্সর বোর্ডের কমিটিতে সেন্সর বিরোধী মানুষদেরই আমরা আহ্বান করেছি।আইন ও বিধিনিয়ে পর্যালোচনা করা হবে।ইতোপূর্বে সেন্সর বোর্ড নিয়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছিলো।কিন্তু তার কোনো বিধিমালা ছিলনা।এখন সেন্সর শব্দটি বাদ দিয়ে ২০২৩ সালের আইন দ্রুততম সময়ে প্রজ্ঞাপন দিয়ে কার্যকর করা হবে।
উপদেষ্টা আরো বলেন, এখনো প্রচুর সিনেমা রিলিজ দেয়া বাকি আছে।তাই সিনেমা রিলিজের সুবিধার্থে দ্রুততম সময়ে আইন নিয়ে কাজ করা হবে, যা প্রজ্ঞাপনের সাথে সাংঘর্ষিক হবেনা।তিনি বলেন, এআইনটি করার সময় অংশীজনের সাথে আলোচনা পূর্বক পর্যালোচনা করে সার্বিক প্রস্তাব না নিয়ে নতুন ভাবে কাজ করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সেন্সরবোর্ড এবং জুরিবোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments