স্টাফ রিপোটার : জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, পঞ্চাশ বছরেও স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি। শোষন, বঞ্চনা, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি দেশের মানুষ। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি। মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়নি। বেকারত্ব দুর করতে দেশে কোন উদ্যোগ নেই। এতেই প্রমাণ হয়, দেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছে না। তাই, আগামী প্রজন্ম যেনো স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে সেজন্য সকল রাজনৈতিক শক্তির ঐক্যমত জরুরী। স্বাধীনতার চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তিনি বলেন, শুধু পদ্ধতিগত কারণেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না। আনুপাতিক হারে নির্বাচন হলে নির্বাচনে শুধু মার্কা থাকবে, কোন প্রার্থী থাকবে না। তাই নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করবে না। শুধু আনুপাতিক হারেই নির্বাচন সুষ্ঠু হতে পারে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের সাথে অনেক রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আমরা দেখেছি। স্বাধীনতা বিরোধীদের সাথে কোন রাজনৈতিক সম্পর্ক হতে পারে না। জাতীয় পার্টি কখনো স্বাধীনতা বিরোধীদের সাথে সম্পর্ক করবে না।
আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে গণমাধ্যম কর্মীদের সাথে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন - জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা জেলা সাধারণ সম্পাদক ইসরাফিল খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম ইমতিয়াজ, দেলোয়ার হোসেন খান মিলন, কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, মোহাম্মদ আলী, গোলাম কাদির, মেহেদী হাসান শিপন, কাজী আব্দুল হামিদ, আবুল হাসনাত আজাদ, আব্দুর রহিম, আশুলিয়া থানার সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাভার থানার নেতা মাহফুজুর রহমান, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন - জাতীয় ছাত্র সমাজ নেতা আল আমিন সরকার, যুব সংহতির আশুলিয়া থানার আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, বখতিয়ার রানা, স্বেচ্ছাসেবক পার্টির শাহাদাত হোসেন স্বপন, ছাত্র সমাজের আমিরুল ইসলাম চৌধুরী শিশির, সৌরভ প্রমুখ।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রি ...
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
সব মন্তব্য
No Comments