ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক, মেহেরপুর জেলার সাবেক সভাপতি মোঃ নুরু-উছ-সাফা প্লাবন আজ ১৪ আগস্ট শনিবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাতীয় যুব জোট কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপনের হাতে ফুল দিয়ে জাতীয় যুব জোটে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের দফতর সম্পাদক শাহজামাল পিন্টু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য হাসান আজিজ জনি।
এ সময় জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন বলেন, সরকারী চাকুরী প্রত্যাশীদের ২১ মাসের বয়স ছাড়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব বিবেকহীন, বোধ-বুদ্ধি পরিপন্থী। এ ধরনের প্রস্তাব কোন ক্রমেই দেশের শিক্ষিত বেকার-তরুণদের কাছে গ্রহণ যোগ্য নয়। অবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক উত্থাপিত এ প্রস্তাব প্রত্যাহার করার দাবি জানান।
তিনি বলেন, কয়েক বছর আগেই সরকারী চাকুরী থেকে অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। উপরন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে। তাই অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবেই বলা যায় সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানো এবং করোনার কারণে আরো দুই বছর বাড়ানো উচিত।
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
সব মন্তব্য
No Comments