গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে :- লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপল'স এইড ইন্টারন্যাশনাল ইউকে'র অর্থায়নে সোনাগাজীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ১৮ই জুন (শনিবার) সকাল ১১টায় এইচ.আর.আর.এস সোনাগাজী উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ হানিফ'র সভাপতিত্বে ও পিপল'স এইড ইন্টারন্যাশনাল ইউকে'র মিডিয়া প্রধান সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন'র উদ্বোধন ও মানবাধিকার নেতা আবদুল আউয়াল'র পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ ও বক্তব্য রাখেন- পিপল'স এইড ইন্টারন্যাশনাল ইউকে'র চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামিলীগ নিউহ্যাম শাখার ভাইস প্রেসিডেন্ট ও ফেনী সমিতি ইউকে'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন - সোনাগাজীর সাংবাদিক মোঃ ওমর ফারুক, মোঃ ছালাহ্ উদ্দিন, বাহার উল্যাহ বাহার। উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মাস্টার বাহাদুর, মানবাধিকার নেতা নুরুল আফছার পলাশ, আবদুল আউয়াল, হাজী আবদুল মালেক বিকম প্রমূখ সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের অর্থায়নে বরাবরের মতো ২০২২ সালেও বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও বগুড়ায় হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়, তারই ধারাবাহিকতায় ফেনীর সোনাগাজীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
সব মন্তব্য
No Comments