মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে চারঘাট উপজেলার মৌগাছী এলাকা থেকে অস্ত্র উদ্ধার ও ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম জান মোহাম্মাদ (৫০)। তিনি চারঘাট চামটা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে চারঘাটে এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের ওই দল চারঘাট থানার মৌগাছী এলাকায় অভিযান পরিচালনা করে।
সেখান থেকে সন্দেহভাজন হিসাবে জান মোহাম্মাদকে আটক করে র্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে একটি পিস্তল,দুইটি ম্যাগজিন,৫ রাউন্ডগুলি উদ্ধার হয়।
আটকের পর র্যাবের জিজ্ঞাসাবাদের স্বীকার করেন সেখানে তিনি অস্ত্র বিক্রির জন্য সেখানে অপেক্ষা করছিলেন। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী বলেও স্বীকার করেন। পরে তাকে চারঘাট মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলণা দেয়া হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments