স্টাফ রিপোটার: গার্মেন্ট শ্রমিকের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে আন্দোলনরত সংগঠনসমূহ আজ ২৭ জুন মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন’ ব্যানারে গাজীপুরে শ্রমিক নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানানো হয়েছে।
গত ২৫ জুন গাজীপুরে বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্টিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এই বর্বরোচিত হত্যাকাণ্ডকে দেশের শ্রমিক অধিকার আন্দোলনের জন্য অশনি সংকেত বলে অবিহিত করা হয়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভা-প্রধান তাসলিমা আখতার,জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের সংগঠক অধ্যাপক ডা. হারুন অর রশিদ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কার্যকরী সভাপতি শামীম ইমাম, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত,বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন,বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কারস ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এফএমআবু সাইদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে কদম ফুল ফোয়ারা ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments