স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। হাজারো মানুষের আত্মাহুতির বিনিময়ে ২৪-এ স্বৈরাচার মুক্ত হয়েছে। এ মূল উদ্দেশ্যেই ছিলো বাকস্বাধীনতা এবং একটি স্থিতিশীল বাংলাদেশ। কিন্তু একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক।
বৃহস্পতিবার দিনব্যাপী নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে গণসংযোগ এবং পাঁচদোনায় পৃথক দুটি উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি একটি জন-নির্ভরশীল দল। কখনই অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে এবং ভোট কারচুপি করে রাষ্ট্রক্ষমতায় আসেনি। যাদের গণভিত্তি নেই তারাই অন্ধকার পথ বেছে নেই। সম্প্রতি দুই-একটি দলের কথায় আমি শঙ্কিত। তারা যে ভাষায় প্রতিপক্ষকে ঘায়েল করছেন তা শিষ্টাচারের মধ্যে পড়ে না।
তিনি বলেন, উল্টোপাল্টা বললে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগণের পালস্ বুঝতে হবে। বিএনপি একটি পরিক্ষিত রাজনৈতিক দল। বিএনপি আজকে বাংলাদেশের সবচেয়ে দল একদিনেই হয়নি। গণতন্ত্রের জন্য হাজারও নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে। লাগাতার দেড়যুগ ফেরারী জীবন কাটিয়েছেন। তাই আগে জনগণকে ভালবাসতে শিখুন, মার্জিত ভাষায় কথা বলুন এবং জনগণের বন্ধু হতে চেষ্টা করুন।
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
সব মন্তব্য
No Comments