ডেস্ক রিপোর্ট: সাম্য ও সমতার ভিত্তিতে কর্মমুখী ও উৎপাদনশীল রাষ্ট্র গড়ার লক্ষ্যে যুব আন্দোলন বেগবান করার প্রত্যয়ে বাংলাদেশ যুব ফেডারেশনে যোগদান করেছেন বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রনেতাসহ ১৫ জন তরুণ।
আজ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়, হাতিরপুল, ঢাকায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যুব ফেডারেশনে যোগ দেন। ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদেরকে সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক সদস্যপদ দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা।
বাংলাদেশ যুব ফেডারেশনে যোগদানকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক হাসান আল মেহেদী, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাবেক নেতা মোঃ সৌরভ, মোঃ রুবেল মিয়া, মোঃ আলমগীর হোসেন, নুরুন্নবী, রতনসহ ১৫ জন তরুণ।
যোগদান অনুষ্ঠানে বাংলাদেশ যুব ফেডারেশনের লক্ষ্য, মতাদর্শ, সদস্যপদের যোগ্যতা এবং সাংগঠনিক নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা এবং একটি উৎপাদনশীল, কর্মমুখী ও সমতাভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রামকে বেগবান করতে দেশের দেশপ্রেমিক ও প্রগতিশীল তরুণদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। প্রাণ-প্রকৃতি রক্ষা, সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ যুব ফেডারেশন গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত একটি যুব সংগঠন। সংগঠনের সর্বস্তরে গণতান্ত্রিক চর্চা, যৌথ নেতৃত্ব, সদস্যদের মধ্যে আলোচনা-মতামত, সমালোচনা ও আত্মসমালোচনার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। সকল পর্যায়ের কমিটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ সুজন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মুঈজ, কেন্দ্রীয় সদস্য মুছা কলিমুল্লাহ, শুভাশিস ভট্টাচার্য, আইরিন আক্তার, জামান কবীর, রাজা আহমেদ জুম্মন, ঢাকা জেলার সদস্য জাসেম আলমসহ নেতৃবৃন্দ।
যোগদানকারী তরুণরা বাংলাদেশ যুব ফেডারেশনের লক্ষ্য ও মতাদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুব সমাজকে সংগঠিত করা, সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ার ...
সব মন্তব্য
No Comments