মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন উপকূলের উচ্চ শিক্ষার বাতিঘর মোংলা সরকারি কলেজ’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৮ মে রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, বর্ণ্যাঢ্য র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, কলেজ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বর্ণাঢ্য র্যালী।
রবিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফ্রান্সিস সুদান হালদার, প্রতিষ্ঠাতা শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, শিক্ষার্থী সুদেব মুখার্জী ও তানু খানম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী তৈয়াবুর রহমান, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মল্লিক অহিদুজ্জামান, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক হাওলাদার আবু জাফর প্রমূখ। আলোচনা সভা পরিচালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক এস এম মাহবুবুর রহমান। আলোচনা সভা শেষে কলেজের বার্ষিক ম্যাগাজিন ’ম্যানগ্রোভ’র মোড়ক উন্মোচন করেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফ্রান্সিস সুদান হালদার ও প্রতিষ্ঠাতা শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস। সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী মোংলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments