পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়।
শনিবার ১৩ জুন সকাল সাড়ে ১০টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলিম।
বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. এ. জলিলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সুশাসনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তথ্যপ্রযুক্তির যুগে তথ্য যাচাই, নৈতিকতা ও ডিজিটাল নিরাপত্তায় দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ জরুরি। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব।
কর্মশালায় সাংবাদিকতার নীতি-নৈতিকতা, তথ্য যাচাই পদ্ধতি, ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। পরে প্রধান অতিথির হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments