স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত মান্যবর ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক ১১ মার্চ সকাল ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করে এক বৈঠকে মিলিত হন। বৈঠককালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পরস্পর কুশলবিনিময় করেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সাথে তারা গ্রেট বৃটেনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।
আলোচনাকালে মান্যবর ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুকের সাথে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মি. টিমোথি ডকেট।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments