ময়মনসিংহ অফিস: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, এ দেশের ক্রীড়াবিদরা এখন শুধু দেশের মাটিতে নয়, বিদেশে মাটিতেও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে। তারা দেশের জন্য সম্মান বয়ে আনছে।
আজ (রবিবার) বিকালে জামালপুরের ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ বারী মন্ডল মিলানায়তনে সাফ অনুর্ধ্ব ১৯ মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের স্ট্রাইকার সুরমা জান্নাতের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
বিগত ১৫ বছরে ক্রীড়াক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে ক্রীড়াক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে তা অতীতে কোন সরকার আমলে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। তিনি ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের কথা সামনে রেখেই ক্রীড়াঙ্গণকে সাজাচ্ছেন।
ধর্মমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর আজন্ম স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আলোকেই দেশকে এগিয়ে নিচ্ছেন। পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা। মন্ত্রী সুরমা জান্নাতকে সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ, খলিলুর রহমান, সরদার জাকিউল হক প্রমূখ বক্তব্য রাখেন।
পরে সুরমা জান্নতাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য সুরমা জান্নাত ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
সব মন্তব্য
No Comments