কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৪৬ মন জাটকা ইলিশ সহ একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৯-৩০০১) জব্দ করেছে মৎস্য বিভাগ। শনিবার সকালে শেখ কামাল সেতুর টোল প্লাজায় মৎস্য বিভাগ ও থানা পুলিশ এ যৌথ অভিযান পরিচালন করেন। জাটকা পরিবহনের দায়ে ট্রাকের চালক স্বপন (৪২), সহকারী ওহিদুল (৪৬) ও লাইনম্যান রাজু (২৭) কে ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। পরে বেলা এগারোটার দিকে এসব মাছ বিভিন্ন এতিমখানা ও দু:স্থদের মাঝে বিতরন করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ওসি মো. মোস্তাফিজসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments