নাটোর প্রতিনিধি: অর্থ আত্মসাতের অভিযোগে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নাটোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারি প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার(২৮ জানুয়ারি) দুপুরে নাটোরের বড়াইগ্রাম আমলী আদালতে মামলাটি দায়ের করেন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের কৃষক রাসেদুল ইসলাম। আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বড়াইগ্রাম আমলী আদালতের স্টেনোগ্রাফার মিনারুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, সেচ প্রকল্প দেওয়ার কথা বলে কৃষকের কাছ থেকে তিন লাখ ৭০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রাসেদুল ইসলাম নামের এক কৃষক বিএডিসির দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছেন। বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের ওই কৃষক অভিযোগ করেন,অভিযুক্ত প্রকৌশলীগণ তাঁর পূর্ব পরিচিত। তাঁরা বাদিকে সেচ প্রকল্প দেওয়ার কথা বলে গত বছর ২৫ মে তিন লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে আরও ৭০ হাজার টাকা গ্রহণ করেন। অথচ প্রকল্পটি তাঁকে না দিয়ে অধিক পরিমান টাকা নিয়ে জনৈক সাজজারুল ইসলামকে দিয়েছেন। ওই ব্যক্তির প্রকল্প এলাকায় এক শতক জমিও নাই। এতে ক্ষতিগ্রস্ত হয়ে বাদি বিএডিসির বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার না পেয়ে এই মামলা করতে বাধ্য হন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। বাদির অভিযোগ গ্রহণ করে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শককে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
বাদি পক্ষের আইনজীবী আইনাল হক জানান, অভিযুক্ত দুই প্রকৌশলী প্রভাবশালী হওয়ায় বাদি প্রশাসনিকভাবে প্রতিকার না পেয়ে আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন।
বড়াইগ্রাম আমলী আদালতের স্টেনোগ্রাফার মো.মিনারুল ইসলাম জানান,বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য ওসি,ডিবিকে নির্দেশ দিয়েছেন আদালত।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments