মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দুইদিনব্যাপী গবেষণা সেলের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে “টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন পালিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি। বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলন শুরু হওয়ার পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, শিশু শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শ্রেণি পর্যন্ত এ সরকারই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যুগোপযোগী সিলেবাস তৈরি করে দিয়েছে যা টেকসই উন্নয়ন সাধনে তরুণদেরকে দক্ষ করে গড়ে তুলবে। শিক্ষক ও শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণালব্ধ জনসাধারণের মাঝে কাজে লাগাতে হবে। আমরা যে যেখানে কাজ করছি সবাইকে সাধারণ মানুষের মন বুঝে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদেরও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা করে এগিয়ে যেতে হবে।
মূল বিষয়ের উপর আলোচনা করেন মাভাবিপ্রবি'র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. মো. ওবায়দুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ান বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. রাশিদুল হাসান।
দুইদিনব্যাপী সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তাদের রিসার্চ পেপার উপস্থাপন করেছেন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments