নজরুল ইসলাম,সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ১০জন ও ৭টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৫জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহম্মদ হুমায়ুন কবির প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আ.লীগের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো: নজরুল ইসলাম পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। অপরদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি এম খলিলুল্লাহ ঝড়ুর প্রতীক চিংড়ি মাছ।তিনি একজন ব্যবসায়ী।
সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে রোকেয়া মোসলেম উদ্দীনের প্রতীক ফুটবল ও মাহফুজা সুলতানা রুবির প্রতীক দোয়াত কলম। সংরক্ষিত ২নং ওয়ার্ডে সদস্য পদে সোনিয়া পারভীন শাপলা টেবিল ঘড়ি, এড. শাহনেওয়াজ পারভীন মিলি মাইক, নাজমুন্নাহার মুন্নি বই ও রাশিদা খাতুনের প্রতীক ফুটবল। সংরক্ষিত ৩নং ওয়ার্ডের সদস্য পদে রোজিনা পারভীন দোয়াত কলম, শিল্পী রাণী মহালদার ফুটবল, ফতেমা খাতুন রিক্তা হরিণ ও রোকেয়া খাতুন বই।
এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ইন্দ্রজিত দাস বৈদুতিক পাখা, সফিকুল ইসলাম তালা ও মীর জাকির হোসেন টিউবঅয়েল। ২নং ওয়াডে মতিয়ার রহমান গাজী অটোরিক্সা, শেখ আশিকুর রহমান তালা ও আমজাদ হোসেন টিউবঅয়েল। ৩নং ওয়ার্ডে মনিরুল ইসলাম টিউবঅয়েল, গোলাম মোস্তফা তালা ও সৈয়দ আমিনুর রহমান অটোরিক্সা। ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম তালা ও আল ফেরদৌস হাতি। ৫নং ওয়ার্ডে সদস্য পদে মো: ফজলুল হক বৈদুতিক পাখা, মো: নুরুজ্জামান তালা ও শেখ ফিরোজ কবির টিউবঅয়েল। ৬নং ওয়ার্ডে সদস্য পদে আব্দুল হাকিম তালা, মহিতুর রহমান হাতি, সামসুল আলম টিউবঅয়েল, হাবিবুর রহমান উটপাখি ও তোষিকে কাইফু বক। ৭নং ওয়ার্ডে সদস্য পদে মোর্তজা কামাল বৈদুতিক পাখা, গোলাম মোস্তফা হাতি, ডালিম কুমার ঘরামী তালা, মল্লিক ফজলুল হক ক্রিকেট ব্যাট, মাকছুদুর রহমান টিউবঅয়েল ও মোহাম্মদ নুরুল হক বক।
এদিকে জেলা নির্বাচন অফিস জানায়, আগামী ১৭ অক্টোবর সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ১হাজার ৬১জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments