নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুরে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম এর সভাপতিত্বে বাংলাবান্ধা ল্যান্ড পোর্টের সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ায় আটকো পড়েছে প্রায় সহস্রাধিক পন্যবাহী ট্রাক। বাংলাবান্ধা জিরো পয়েন্ট হতে প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত রাস্তার উভয় পাশ্বের পন্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। চড়ম ভোগন্তি ও দুর্ঘটনার সম্ভাবনা ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারিদের। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা এর সঞ্চালনায় পোর্টের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার ইউসুফ আলী, ১৮ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল খন্দকার আনিসুর রহমান, বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপ এর সভাপতি আব্দুল লতিফ তারিন, বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপ এর সাধারন সম্পাদক ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন, বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপ এর সহ-সভাপতি রেজাউল করিম রেজা, বাংলাবান্ধা ল্যন্ড পোর্ট লিঃ এর ব্যবস্থাপক আবুল কালাম আজাদ , পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যন মোঃ আমিরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যন কাজী মাহমুদুর রহমান, মোঃ নজরুল ইসলাম ওসি ইমিগ্রেশন,আনোয়ার হোসেন মনির উপ-পরিচালক এনএসআই , মোঃ আরিফ হোসেন সভাপতি পঞ্চগড় চেম্বার অফ কমার্স, রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, জেলা আনসার কমান্ড্যন্ট মোঃ তৌহিদুজ্জামান ও ট্রাফিক পরিদর্শক সাইদুর রহমান প্রমূখ। সমন্বয় সভায় বলা হয়, দীর্ঘ যানজট নিরসন এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থলবন্দর সংলগ্ন সড়কে ব্যাটালিয়ন আনছার অথবা অঙ্গীভূত আনসার নিয়োগ দান, পাশের কোন ভাড়াকৃত মাঠ যেখানে গাড়ি রাখা যায়, সড়কের পাশের বালু ভরাটের মাধ্যমে নিচু স্থান উচু করা। এছাড়া কাস্টমস কর্তৃক আংশিক চালানের ছাড়পত্র প্রদান এবং আমদানি রপ্তানি সময় বৃদ্ধি করে সকাল ৭ টা থেকে রাত আটটা পর্যন্ত নির্ধারণ করলে যানজট সমস্যার সমাধান হবে বলে জানান বক্তারা।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments