স্টাফ রিপোটার: স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি দেশে এখনো ষড়যন্ত্র করছে, এই অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে আলোর দিকে নিয়ে যেতে হবে।
আগস্ট উপলক্ষে সোমবার রাতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত আলোর মিছিল পূর্ব সমাবেশে বক্তারা একথা বলেন।
সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল সমাবেশে পরিচালনা করেন।
বক্তারা বলেন, বৈশ্বিক মন্দার এই সংকটকালে সুযোগ সন্ধানী ও দেশ বিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। মুক্তিযুদ্ধের সপক্ষের মুক্তিযোদ্ধা জনতার ঐক্যবদ্ধ শক্তি সকল ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় জানিয়েছেন তারা। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশদ্রোহী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতার নেতৃত্ব দিতে হবে।
যে পথে ঘাতকের ট্যাঙ্ক ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছে সেপথে মুক্তিযোদ্ধার সন্তানরা প্রতিবছর প্রজ্জ্বলিত মশাল হাতে নিয়ে আলোর মিছিল করে। দেশকে আলোর পথে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে ২০১১ সাল থেকে প্রতিবছর তারা এ কর্মসূচি পালন করে। জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এবার তারা ৪৮টি মশাল নিয়ে এই আলোর মিছিল করে।
মিছিলটি রাজধানীর মানিক মিয়া এভিনিউ’র টিএন্ডটি মাঠ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে জাতির পিতার প্রতিকৃতির সামনে শপথ গ্রহণ ও ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।
আলোর মিছিলের উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধু হত্যা মামলা ও ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলাসহ অনেক আলোচিত মামলার অন্যতম তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ। গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন ও পিরোজপুর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আয়োজক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. কাজী সাইফুদ্দিনএ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments