রাজশাহী অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের যাত্রায় বর্তমান প্রজন্মকে শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।
আজ (শনিবার) সাঁথিয়ার জেলা পরিষদ অডিটরিয়ামে জনশুমারী ও গৃহগণনা-২০২৩ প্রকল্পে ব্যবহৃত ট্যাবসমূহ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের উচ্ছসিত প্রশংসা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দ্রুতই আঞ্চলিক নেতৃত্ব প্রদান করবে’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এ দেশ বহু আগেই উন্নত হয়ে যেত।
মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে আজকের শিক্ষার্থীদের আধুনিক সকল সুযোগ সুবিধা প্রদান করে তথ্য, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে । আর এরাই আগামীর উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবে এবং ২১০০ সালের ডেল্টা প্রকল্প প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, পৌর মেয়র মোঃ মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা খোকন ও মোছাঃ সেলিমা সুলতানা শিলা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের বিশ্বাস, সাঁথিয়ার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments