বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের কুড়েঘড়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যাবার সময় স্থাণীয়রা সামিউল (২০) নামের একজনকে ধরে পুলিশে সোপার্দ করেছেন।
বুধবার গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মহেণ চন্দ্রের কুড়েঘড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন। আটককৃত সামিউল সদর উপজেলার দারাজগাঁও গ্রামের খলিল উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামের বাসিন্দা মহেণ চন্দ্রের কুড়েঘড়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যাবার চেষ্টা করে তারা। এসময় ওই গ্রামের সামিউল (২০) কে হাতে নাতে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন বলেন, রাতে স্থানীয়রা মোবাইল ফোনে অবগত করেন ঘটনার বিষয়ে। পালিয়ে যাবার সময় একজনকে তারা আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন সামিউলকে।
তিনি আরো বলেন, ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments