স্টাফ রিপোটার: বৃহস্পতিবারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার কামরাঙ্গীচরের বাসিন্দা ৩৮ বছর বয়সী মোঃ মাসুম আলম বিএসএমএমইউর আইসিউতে ব্রেন ডেথ হন। তার অভিভাবকরা তাকে ক্যাডাভার হিসেবে অঙ্গদানের সম্মতি প্রদান করেন। মোঃ মাসুমের একটি কিডনি গ্রহণ করেন ঢাকার ৪৯ বছরের মহাখালীর মোসাম্মৎ তাহমিনা ইয়াসীন।তার অপর কিডনি ভোলার জাকির নামের এক রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়।
এই ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের প্রধান সার্জন অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের অপারেশনে ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহমেদ শামীম, অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম দীপু, সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, নেফ্রোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, এ্যাসেথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিক, সহযোাগী অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজীব বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একজন মৃত মানুষের শরীর থেকে কিডনি নিয়ে তা অন্য দুজনের শরীরে প্রতিস্থাপন করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
সব মন্তব্য
No Comments