ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার ৫০ বছর ও এলিগেন্সের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর রায়েরবাজার বেড়ীবাঁধে (সাদেক খান পেট্রোল পাম্পের পাশে)
পতাকা উত্তোলণ, পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এলিগেন্সের চেয়ারম্যান ও জাসদের সহ-সভাপতি জনাব নুরুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি। উদ্বোধন করেন ঢাকা-১৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোঃ সাদেক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব বজলুর রহমান। অতিথি হিসাবে অংশগ্রহণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪নং ওয়ার্ডের কমিশনার জনাব শেখ মোঃ হোসেন খোকন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাদের চৌধুরী, জনাব ওবায়দুর রহমান চুন্নু, এলিগেন্স এর ম্যানেজিং ডিরেক্টর জনাব আয়েশা তাবাস্সুম, ডিরেক্টর জনাব মাইনুদ্দিন সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এলিগেন্সের চেয়ারম্যান ও জাসদের সহ-সভাপতি জনাব নুরুল আকতার।
প্রধান অতিথির ভাষণে জনাব হাসানুল হক ইনু এমপি স্বাধীনতার ৫০ বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী পাকিস্তানের প্রথম দিন থেকেই বাঙালি জাতিকে চিরদিনের জন্য অবদমিত করে রাখার জন্য জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য মুছে ফেলের যে আগ্রাসন শুরু করেছিল। পাকিস্তানপন্থী ধর্মান্ধ ফ্যাসিস্ট শক্তি এখনও মুক্তবুদ্ধি-যুক্তি-চিন্তার ধারকদের উপর হত্যা-হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির সাথে সাথে সমাজে শান্তি-সম্প্রীতি-সহিষ্ণুতা-মানবিকতা-মনুষ্যত্ব প্রতিষ্ঠা করতে হলে মুক্তবুদ্ধি-যুক্তি-চিন্তা-দর্শন-জ্ঞান-বিজ্ঞান-ইতিহাস-ঐতিহ্য-শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা বাড়াতে জাতীয় ঐক্যবদ্ধ রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। তিনি এ মেলায় অংশগ্রহণকারী ক্ষুদ্র, মাঝারী ও নারী উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে ব্যবসার স্বার্থে দ্রুত ই-বাণিজ্য আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ মেলা ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments