স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মাইকের সাউন্ড সিস্টেমে বারবার ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ‘অত্যন্ত কলঙ্কজনক’ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে প্রথম দফায় মাইক বিভ্রাট দেখা দিলে সংসদের বৈঠক প্রায় ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়। পরে অধিবেশন পুনরায় শুরু হলে স্পিকার এ বিষয়ে বক্তব্য দেন এবং কারণ ব্যাখ্যা করেন।
তিনি জানান, মাইক সমস্যার বিষয়টি তাৎক্ষণিকভাবে খতিয়ে দেখা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষুব্ধ জনতার হামলায় সংসদ ভবনের আসবাবপত্র ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো এর প্রভাব রয়ে গেছে।
এদিকে, রাত সাড়ে ৯টার দিকে আবারও মাইকের একই ধরনের সমস্যা দেখা দেয়। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছিলেন, ফলে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
স্পিকার সংশ্লিষ্টদের দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিয়ে বলেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের প্রযুক্তিগত বিভ্রাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
সব মন্তব্য
No Comments