ডেস্ক রিপোর্ট: তিনদিন ব্যাপী শিশুদের আন্তজার্তিক শিল্প প্রদর্শিনী "পেইন্ট ইওর ড্রিম - ইন্টারন্যাশনাল চিলড্রেন আর্ট ফেস্টিভ্যাল 2022" ফোকাস বাংলাদেশের একটি বার্ষিক আয়োজন যা আজ শুরু হয়েছে উত্তরার বাংলাদেশ ক্লাবে (সেক্টর ৪)। বাংলাদেশ, ভারত, নেপাল, ইরান, বুলগেরিয়া, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, কানাডা, মালয়েশিয়া, সার্বিয়া সহ ১৩টি দেশের ৩০০ জনের বেশি শিশু শিল্পী অংশগ্রহণ করেছে। প্রদর্শিনী উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী বীরেন সোম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসিক আহমেদ, খান মোহাম্মদ বিলাল, ডা. রাশেদ সুখন, তাহমিনা শিল্পী, মোঃ শহীদ হোসেন।
অনুষ্ঠানের আয়োজক মোঃ কাওসার হোসেন মনে করেন, এই ধরনের অনুষ্ঠান শিশুদের মধ্যে সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি এবং মতামত বিনিময়ে বড় ভূমিকা রাখতে পারে কারণ তারা তাদের স্বপ্নকে রঙ ও সীমাহীন কল্পনার মাধ্যমে প্রকাশ করে। শিল্পকর্মগুলি বিভিন্ন দেশের শিল্পীদের সমন্বয়ে আন্তর্জাতিক জুরিবোর্ড দ্বারা নির্বাচিত। এই আয়োজনে ফোকাস কে সহযোগিতা করেছে আইডব্লিউএস বাংলাদেশ ও পদ্ম আর্ট ওয়ার্কশপ।
এই উৎসবে বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী বীরেন সোম কে বাংলাদেশের চারুশিল্পে অবদানের জন্য 'আজীবন সম্মাননা' পদকে ভূষিত করেছে ফোকাস বাংলাদেশ।
শিশুদের এই জাতীয় ও আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী আজ থেকে ২৮ আগস্ট, ২০২২ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শিল্পকর্ম প্রদর্শনী ছাড়াও আর্ট ক্যাম্প, আর্ট ওয়ার্কশপ এবং আউটডোর সেশন থাকবে শিশু শিল্পীদের জন্য।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments