অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক অপরাধ চিত্র পর্যালোচনার লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার জেলা পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল জোরদার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম বলেন,“জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখাই পুলিশের মূল দায়িত্ব। প্রতিটি মামলার তদন্ত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে এবং অপরাধ দমনে আরও সক্রিয় হতে হবে। পুলিশি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) জনাব মোঃ রেজওয়ান দিপু, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) জনাব মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) জনাব মোঃ আজম খানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংস্থার আগত কর্মকর্তারা।
সভা শেষে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments