মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দুই সদস্যের কমিটিতে সভাপতি পদ পেয়েছেন শেখ রাশেদ আহম্মেদ রিকো ও সাধারণ সম্পাদক হয়েছেন জনাব জোবায়ের ইসলাম ঝন্টু। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু (ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশও দেয়া হয়েছে। গত ৩১ জুলাই ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, শেখ রাশেদ আহম্মেদ রিকো গোপালগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি এর আগে গোপালগঞ্জ শহর শাখা ছাত্রলীগের আহবায়ক ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক জনাব জোবায়ের ইসলাম ঝন্টু গোপালগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর।
এবিষয়ে গোপালগঞ্জ জেলা আ'স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাশেদ আহম্মেদ রিকো বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ও আমার নেতৃবৃন্দ অশেষ কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জনসেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছি। নেত্রীর দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাতদিন কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ রাজপথে জাগ্রত রয়েছে।"
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments