স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আগামীতে জাতীয় পার্টির সুদিন আসছে। কোনোভাবেই যেন আমাদের স্বপ্নকে কেউ ধূলিস্মাৎ করতে না পারে সে ব্যাপারে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচন আসলেই অনেক খেলাধুলা হয়। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনী সব খেলায় বিজয়ী হয়েছিলেন এবার তাঁর ছোট ভাই আমাদের বর্তমান অভিভাবক জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বেই জাতীয় পার্টি নির্বাচনী খেলায় উর্ত্তীণ হবে।
আজ রবিবার সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির উদ্যোগে আয়োজিত জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের এমপি'র সুস্থ্যতা কামনায় এক দো'আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া অনুষ্ঠানে জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, এড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার এমপি, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান- এইচ এম শাহরিয়ার আসিফ,আমির উদ্দিন আহমেদ ডালু, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব- এড. সাহিদা রহমান রিংক, এড. আব্দুল হামিদ ভাসানী, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, সৈয়দ মোঃ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক- হুমায়ুন খাঁন, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, সম্পাদক মন্ডলীর সদস্য- সুলতান মাহমুদ, মিজানুর রহমান মিরু, আহাদ চৌধুরী শাহিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক- সাংবাদিক সুজন দে, আজহারুল ইসলাম সরকার, হেলাল উদ্দিন হেলাল, আকতার দেওয়ান, এম এ সোবহান, যুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্য- মাহমুদ আলম, ইব্রাহিম আজাদ, মীর সামসুল আলম লিপটন প্রমূখ।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments