বিশেষ প্রতিনিধি: যাত্রাবাড়ি-ডেমরা সড়কের কাঠেরপুলে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছেন আলোচিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (৩ আগস্ট) সকালে তিনি ড. মাহবুবুর রহমান মোল্লা ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআরআইএসটি)-এর পাঠকার্যক্রম, টেকনিক্যাল ল্যাব ও ক্যাম্পাস পরিদর্শন করেন।
কলেজের নয়নাভিরাম ও পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি, শিক্ষকদের আন্তরিকতা, প্রতিষ্ঠানের সাফল্য সম্পর্কে অবগত হয়ে তিনি মুগ্ধতা প্রকাশ করেন এবং ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। মধ্যাহ্নের ভোজ শেষে তিনি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে কলেজের বিভিন্ন বিষয়ে অবগত করেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.মাহবুবুর রহমান মোল্লা, কো-চেয়ারম্যান কথাসাহিত্যিক আফরোজা রহমান লতা,অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসররা এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার নামে মেধাশুন্য করা হয়েছে। শিক্ষার জন্য সুন্দর পরিবেশ দরকার, আগামীতে নির্বাচিত সরকার শিক্ষার সামগ্রিক পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার সামগ্রিক মান উন্নয়নের জন্য যা যা করা দরকার, তাই করা হবে।
এ সময় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমাদের কলেজের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে পাঠদান করা। এই শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকাসক্ত-বখাটে শিক্ষার্থীদের ভর্তি নেয়া হয় না। যার কারণে দেশ সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গর্বের সঙ্গে শিক্ষাঙ্গনে সুনাম রয়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের। এই সুনাম অক্ষুন্ন রাখতে এখানে কর্মরত প্রতিটি শিক্ষক-কর্মচারি নিরলসভাবে কাজ করছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি আগামীতেও দেশে-বিদেশে আমার কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে সবাই সচেষ্ট থাকবেন।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments