স্টাফ রিপোটার: পুরান ঢাকার বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে স্মৃতিচারণ করেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ও তাঁর পরিবারেরও স্মৃতিচারণ করেন।
শনিবার (২৫ মে) সকাল ১০টায় বঙ্গবাজারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, 'সাঈদ খোকন এখানে আছেন। ১৯৫৪ সালে আমার বাবা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। তখন ১৪ দিনের নোটিশ দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আর আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তখন ৭৯ নাম্বর নাজিরা বাজার যেখানে সাঈদ খোকনের বাবা থাকতেন, সে বাড়িতেই আমরা দীর্ঘদিন ছিলাম। পুরান ঢাকার সঙ্গে আমাদের সব সময় একটা সম্পর্ক রয়েছে।'
পুরান ঢাকার সঙ্গে নিজ পরিবারের নাড়ির টান রয়েছে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'আমার ছোট বোন শেখ রেহানার জন্ম হয়েছে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে। সে সম্পূর্ণ এই পুরান ঢাকার মানুষ। কাজেই পুরান ঢাকার সঙ্গে আমাদের একটা আলাদা নাড়ির টান আছে। এই অঞ্চলের মানুষ ভালো থাকুক সেটাই আমাদের লক্ষ্য।
২১ আগস্টের নির্মম গ্রেনেড হামলার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, '২১ আগস্ট ঢাকার মেয়র হানিফ ভাই আমাকে মানবঢাল রচিত করে বাঁচিয়েছেন। গ্রেনেডটা ট্রাকের পাশে এসে পড়ে, এর সমস্ত স্প্লিন্টার হানিফ ভাইয়ের মাথার উপর এসে পড়ে। তাঁর মাথা থেকে রক্ত আমার গায়ে পড়ছিল। এতকিছুর পরেও আমার গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি হানিফ ভাই।' তিনি বলেন, আইভি রহমানসহ আমাদের ২২ জন নেতাকর্মী সেদিন জীবন দিয়েছেন। আমরা বেঁচে গিয়েছিলাম। হানিফ ভাইর আত্মার মাগফেরাত কামনা করি। যারা মারা গিয়েছিলেন সবার আত্মার মাগফিরাত কামনা করি। তাদের কথা স্মরণ করি।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments