স্টাফ রিপোটার: ঢাকা ৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা অভিযোগ করে বলেছেন, কোনো কোনো প্রার্থী ভোটারদের নির্দিষ্ট একটি প্রতীকে ভোট দেওয়ার জন্য হুমকি প্রদর্শন দিচ্ছেন। জোর করে জনগণের ম্যান্ডেট ছিনতাইয়ের পরিকল্পনা করছেন। কিন্তু সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হবে। সে পরিকল্পনা প্রতিহত করতে ভোটকেন্দ্র পাহাড়া দিতে লাঙ্গলের সমর্থকরা প্রস্তুত।
শুক্রবার সন্ধ্যায় সন্ধ্যায় ৫৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত কদমতলী থানার পালপাড়ায় এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এরআগে তিনি দিনব্যাপী শ্যামপুর শিল্পাঞ্চল, ঢাকা ম্যাচ, শ্যামপুর, জুরাইন রেল গেইট, জনতা মার্কেট, দোলাইপাড় এবং মীর হাজিরবাগে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
বাবলা বলেন, এত্র এলাকায় লাঙ্গলের জোয়ার ওঠেছে। এই জোয়ার দেখে প্রতিপক্ষ চক্র নানা গুজব ছড়ানোর চেষ্টা করছে। ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনো লাভ নেই। জনপ্রতিনিধি হিসেবে জনগণ কার সময়ে শান্তি ছিলো এবং আগামীতে নিরাপদে থাকবে তা এলাকাবাসী জানে।।
নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীন, সুলতানা আহমেদ লিপি প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
সব মন্তব্য
No Comments