ডেস্ক রিপোর্ট: গণফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট এস.এম. আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান মঙ্গলবার (২০ আগষ্ট) এক যৌথ বিবৃতিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যম বন্ধ করা, হুমকি ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ছাত্র-জনতার রক্ত-স্নত অভ্যূত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার এক সুযোগ সৃষ্টি হয়েছে। বিগত সরকারের দুঃশাসনে গণমাধ্যম এবং সংবাদকর্মীদের উপর নানা ধরণের হয়রানি আমরা প্রত্যক্ষ করেছি। বর্তমানে ছাত্র-জনতার আকাঙ্খিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এরকম অনাকাঙ্খিত ঘটনা আমরা প্রত্যাশা করি না।
বিবৃতিতে কোন অতি উৎসাহী ও সুবিধাবাদী গোষ্ঠির সংবাদকর্মীদের উপর হামলা, হুমকি এবং গণমাধ্যম বন্ধ করার চক্রান্ত অবিলম্বে বন্ধ করার আহবান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সময় টেলিভিশন বন্ধ করার কোন পদক্ষেপ আমরা সমর্থন করি না। অবিলম্বে সময় টেলিভিশনের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করার আহŸান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments