টিপু মিয়া: ঢাকা মহানগর পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুল কর্মীসমর্থকদের নিয়ে ঢাকা থেকে চাঁদপুর নৌ বিহার করেছে। আজ (২৬ নভেম্বর) শুক্রবার সকাল ৯ টায় সদরঘাট লালকুঠি থেকে এই নৌ বিহার চাঁদপুরের মদনপুর পর্যটন এলাকায় যাত্রা করে। নৌ বিহার চলাকালীন বিভিন্ন আনন্দ উৎসবের আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ।
জানাগেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনকালীন কর্মীসমর্থকদের বিভিন্ন দাবী দাওয়ার সাথে নৌ বিহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যান্য দাবি দাওয়া পূরন করলেও মহামারী করোনার কারনে আনন্দ ভ্রমণ অনুষ্ঠানটি করতে পারেনি। তার অংশ হিসেবে ঢাকা থেকে চাঁদপুর জেলার মতলবপুরের মদনপুর পর্যটন এলাকায় এই নৌ বিহার অনুষ্ঠান করেন।
বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকায় স্বাস্থ্য বিধি মেনে নৌ বিহার সম্পন্ন করেছে। এই নৌ বিহারে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরিবার পরিজন নিয়ে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে নামীদামী শিল্পীদের সংঙ্গীত পরিশন ছাড়া ছিল ক্রিড়া প্রতিযোগিতা। সাদা ও লাল ভাগ হয়ে প্রতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সাদা দল ২-০ গোলের ব্যবধানে বিজয়ী হয়। এছাড়া র্যফেল ডে অনুষ্ঠানে ছিল। যাতে একশত পঁচিশটি আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়। বাড়তি আয়োজন ছিল নদীর মাঝে আতশবাজি ফোটানো। একইভাবে উৎসবমুখর পরিবেশে আনন্দ ভ্রমণটি রাত ১০ টায় ঢাকায় পৌঁছান।
এ বিষয় আয়োজন কাউন্সিলর এনামুল হক আবুল বলেন, নেতাকর্মী ও সমর্থকদের মানসিক প্রশান্তি দেওয়ার জন্য এই আনন্দ ভ্রমণ।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments