মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন গণমাধ্যমকর্মীরা।
রোববার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ থেকে আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর এই নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাওসহ বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতরা যেন উচ্চ আদালত থেকে জামিন না পাই এ জন্য বিচারপ্রতিদের প্রতি অনুরোধ জানান সিনিয়র সাংবাদিকরা।
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদ রিপন, সিনিয়র সাংবাদিক হাসান মিল্লাত, লিয়াকত আলী, আহমেদ শফি উদ্দিন, বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ রাজশাহীর গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ৫ সেপ্টেম্বর এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments