হজ গাইড নিয়োগের আবেদনের সময় বাড়লো ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশ : 07 Sep 2026
হজ গাইড নিয়োগের আবেদনের সময় বাড়লো ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালের সরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ গাইড নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।


রোববার (৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।


মন্ত্রণালয় জানায়, উক্ত তারিখের মধ্যে শুধু হজ পোর্টাল www.haji.gov.bd লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন সংক্রান্ত বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

সম্পর্কিত খবর

;