রংপুর অফিস: শহীদ আবু সাঈদ সহ দেড় সহস্রাধিক শহীদের জীবন এবং লাখো মানুষের রক্তের সৌধে গড়া জুলাই অভ্যুত্থানের সুফলকে সংস্কারের কাজে না লাগিয়ে কেউ কেউ ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি এটাকে খুব দু:খজনক বলে অভিহিত করেছেন। জুলাই অভ্যুত্থানের ঐক্য রক্ষার জন্য অনেকের আন্তরিকতার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সহিষ্ণু আচরণ না করলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে।
আজ ১৬ জুলাই বুধবার বর্ষা অভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এবি পার্টি রংপুর জেলা ও মহানগর আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেলা ১ টায় শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করেন তিনি। এসময় দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল দিদারুল আলম (অব.), লে. কর্নেল হেলাল উদ্দিন (অব.), যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ সহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা থেকে সড়ক পথে রওয়ানা হয়ে এবি পার্টির কেন্দ্রীয় নেতাদের একটি দল বেলা ১২ টায় পীরগঞ্জ এসে পৌঁছালে স্থানীয় নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। পরে জনাব মঞ্জু সকলকে সাথে নিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন।
এরপর কেন্দ্রীয় নেতারা বিকেল ৩ টায় রংপুর টাউন হলে জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা, স্মরণ অনুষ্ঠান, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও শোক মিছিলে অংশ নেন।
আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থান যদি সফল না হতো আজ আবু সাঈদের ভিটে মাটিকে ধ্বংস করে সেটাকে শ্মশানে পরিণত করা হতো। তাঁর পরিবারের উপর নেমে আসতো নৃশংস নির্যাতন। কত সহস্র মানুষ যে গুম আর খুনের শিকার হতো তার কোন হিসাব থাকতো না। অথচ সে সময়ে দু:খ কষ্টে থাকা রাজনৈতিক নেতা ও কর্মীরা আজ ভীষণরকম বিভেদে লিপ্ত। একে অপরকে হেয় প্রতিপন্ন করে অনৈক্য সৃষ্টি করতে তাদের বিন্দুমাত্র বিবেকে বাঁধছে না। তিনি আক্ষেপ করে বলেন, শহীদ আবু সাঈদ সহ দেড় সহস্রাধিক শহীদের জীবন এবং লাখো মানুষের রক্তের সৌধে গড়া জুলাই অভ্যুত্থানের সুফলকে সংস্কারের কাজে না লাগিয়ে কেউ কেউ ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যব্যবহারের চেষ্টা করছে, যা খুব দু:খজনক। রাজনৈতিক দলগুলো সহিষ্ণু আচরণ না করলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
এবি পার্টি রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান লে.কর্নেল দিদারুল আলম (অব.) বলেন, আজ আমরা এক মর্মস্পর্শী ও গৌরবোজ্জ্বল দিনে সমবেত হয়েছি। আমাদের প্রিয় সংগ্রামী, আদর্শের ধারক, শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে।তাঁর আদর্শ, তাঁর সংগ্রামী চেতনা আমাদের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে। তিনি ছিলেন ন্যায় ও সত্যের পথের এক অকুতোভয় যোদ্ধা, যার আত্মত্যাগ আমাদের সংগ্রামী চেতনাকে আজও প্রজ্বলিত রাখে।
ভাইস চেয়ারম্যান লেঃ কর্নেল হেলাল উদ্দিন বলেন, শহীদ আবু সাঈদ কেবল একজন নাম নন, তিনি একটি ইতিহাস, একটি আদর্শ। তাঁর জীবন ছিল শোষণ-নিপীড়নের বিরুদ্ধে নিঃশর্ত সংগ্রামের গল্প। তিনি মৃত্যুকে পরোয়া করেননি, কারণ তিনি বিশ্বাস করতেন—"মৃত্যুই যদি আসে, তবে তা হোক মানুষের মুক্তির পথে।" আজও তাঁর সেই অমর বাণী আমাদের প্রেরণা দেয়। তিনি যে কারণে আত্মদান করেছেন আমরা যেন তার দেখানো পথ থেকে বিচ্যুত না হই।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইন বলেন, আজ আমরা শুধু শোক প্রকাশ করছি না, আজ আমরা পুনর্বার শপথ নিচ্ছি। শপথ নিচ্ছি যে, তাঁর স্বপ্নকে আমরা ধারণ করব, তাঁর আত্মদানকে বৃথা যেতে দেব না। এই পথসভা হোক আমাদের সংকল্পের মঞ্চ—যেখানে আমরা বলব, "শহীদ আবু সাঈদ তোমার রক্ত বৃথা যাবে না!"
পথসভায় আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, রংপুর মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রউফ, কেন্দ্রীয় কর্মসংস্থান ও উদ্যোক্তা বিষয়ক সম্পাদক এস এ জাহিদ সরকার, দিনাজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহীদুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, নীলফামারী জেলা আহ্বায়ক মাওলানা লিয়াকত আলী, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম, রংপুর মহানগর যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রনজু ও পীরগঞ্জ উপজেলা আহ্বায়ক সাদেকুর রহমান সহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments