ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ফেসবুকে পোস্ট হওয়ার পর চলার সাথী হুইলচেয়ার পেল বেগমনেছা (৭০) নামের এক অসহায় বিধবা বৃদ্ধা নারী। চেয়ার পেয়ে আনন্দে তিনি কাঁদলেন। সম্প্রতি সরকার অনুমোদিত গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের এক সদস্য প্রতিবন্ধী বেগমনেছার দুঃখ-দুর্দশার কথা লিখে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের দাতা সদস্যদের নজরে এলে তাঁরা কয়েকজন মিলে ফাউন্ডেশনের সভাপতির কাছে হুইল চেয়ারের টাকা পাঠান পঙ্গু বেগমনেছাকে হুইলচেয়ার কিনে দেয়ার জন্য। গতকাল শুক্রবার সকালে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামে বেগমনেছার বাড়িতে গিয়ে তাঁকে হুইলচেয়ারটি বুঝিয়ে দেন ফাউন্ডেশনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন চেয়ারম্যান মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য উজ্জ্বল পাঠান প্রমুখ। গত ৮ মাস আগে বৃষ্টির দিনে পা পিছলে কোমর ও পা ভেঙ্গে যায় বেগমনেছার। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না তিনি। হুইলচেয়ারে বসে প্রতিবন্ধী বেগমনেছা আনন্দে কেঁদে কেঁদে বলেন, চেয়ার কিনবার তপিক আমরার নাই বাবা। চেয়ার পেয়ে বহুত খুশি হইলাম। কোন দিন ভাবিনি আল্লাহ আমারে একটা চেয়ারের ব্যবস্থা কইরা দিব। আল্লাহ দিছে। তোমরার লাগি যতদিন বাঁচি দোয়া করুম বাজান। বেগমনেছা সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের মৃত জাহের আলীর স্ত্রী।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments