বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেতন, ভর্তি-ফি কমানোসহ একাধিক দাবিতে করা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা।
উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীদের এ সিদ্ধান্ত বলে জানা গেছে।
এর আগে গত ২৬ অক্টোবর, ২০২১ইং বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার দপ্তর থেকে বেতন, ভর্তি-ফি সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়। এক্ষেত্রে প্রশাসনের চাপিয়ে দেওয়া দায়সারা এই সিদ্ধান্তকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে। একইসাথে শিক্ষার্থীদের সকল ধরনের ক্লাস, পরীক্ষা বর্জন করার পাশাপাশি প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করতে দেখা যায়।
শিক্ষার্থীদের দাবিদাওয়াগুলো হল, আমাদের দাবি অনুযায়ী প্রতি সেমিস্টারের বেতন ১২০০ টাকার বদলে ৬০০ টাকা, কেন্দ্রীয় ক্রীড়া ও সংস্কৃতি ২০০ টাকার বদলে ২০ টাকা, ছাত্র কল্যাণ ১৫০ টাকার বদলে ৫০ টাকা, আইডি কার্ড ৪০০ এর বদলে ৫০, চিকিৎসা ফি ২০০ এর বদলে ৫০, পরিবহন ফি ৬০০ এর বদলে ৩০০, রোভার স্কাউটস ও বিএনসিসি ১০০ এর বদলে ৪০, সিলেবাস ১৫০ টাকার বদলে ৫০ টাকা করতে হবে। আর কম্পিউটার ও ইন্টারনেট, স্টুডেন্ট গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, বিভাগ উন্নয়ন, কেন্দ্র ফিসহ সকল অমূলক ফি বাতিল করতে হবে। এছাড়া প্রতি ক্রেডিট ফি ৫০, প্রবেশপত্র ফি ৫ টাকাসহ হলের সিট ভাড়া ৭৫ এবং সংস্থাপন ফি ৭৫ টাকা করতে হবে।
শুক্রবার বিকাল ৪টায় দাবি দাওয়া সংক্রান্ত বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. এ কিউ মাহমুদের বলেন, সাধারণ শিক্ষার্থীদের ১৮ দফা দাবির মধ্যে বেশ কিছু শিক্ষার্থীদের অধিকার। সেগুলো দাবি করার কিছুই নাই। এমনিতেই মেনে নেয়া হবে। আর কিছু দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করে মেনে নিয়েছে এবং বাকি দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে নেই, ইউজিসির সাথে আলোচনা করে অচিরেই সিদ্ধান্ত জানাবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
এ সময় তিনি বলেন, ইউজিসি থেকে আমাদের অনুদানের পরিমাণ খুবই সামান্য। পরবর্তীতে ইউজিসির নিকট পর্যাপ্ত অনুদানের প্রাপ্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবার কথা জানান। একইসাথে তিনি শিক্ষার্থীদের দাবির প্রতি যৌক্তিকতা প্রকাশ করে ক্লাস, পরীক্ষায় ফিরে যাবার বিষয়ে শিক্ষার্থীদের আহবান জানালে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোব রাত থেকে শিক্ষা সংশ্লিষ্ট ফি এর নোটিশের প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments