ডেস্ক রিপোর্ট: বিশ্বের সুখী দেশের তালিকায় ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২২ সালের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০১তম থেকে এগিয়ে ৯৪তম। শুক্রবার (১৮ মার্চ) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এ তথ্য জানানো হয়। প্রতিটি দেশের মানুষের মানসিক সুখ, অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক তথ্যাদির ভিত্তিতে মূলয় বার্ষিক প্রতিবেদনটি প্রস্তুত করা হয়।
জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত সুখী দেশের এ তালিকাটি বলছে, ৭ দশমিক ৮২১ পয়েন্ট নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নির্বাচন করা হয়েছে ফিনল্যান্ডকে। আর ২ দশমিক ৪০৪ পয়েন্ট নিয়ে তালিকার সব নিচে রয়েছে আফগানিস্তান। এ তালিকার ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২৫তম, ২০২০ সালে ১০৭তম, ২০২১ সালে ১০১তম এবং এ বছর ৫ দশমিক ১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম। অর্থাৎ তিন বছরে ৩১ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড। তবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে শুধু নেপালের অবস্থান বাংলাদেশের ওপরে। এবছর দেশটির অবস্থান ৮৪তম। এছাড়া ভারত রয়েছে ১৩৬তম, পাকিস্তান ১২১তম ও শ্রীলঙ্কা ১২৭তম অবস্থানে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments