আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার থানা রোড এলাকায় এসব উপহার সামগ্রী তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আশরাফুল কবির। এসব উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন যুব রেড ক্রিসেন্টের ঝিনাইগাতী উপজেলা শাখা।
জানা যায়, আমেরিকার নিউজার্সিতে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার দুই শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি, চিনি, খেজুর। এ প্যাকেজে যে খাদ্য সামগ্রী রয়েছে, তা পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ ইফতার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক সংগঠন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সামাদ। এসময় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও যুব রেড ক্রিসেন্ট ঝিনাইগাতীর সহকারী দলনেতা মো. সোহেল রানা, সোহেল, বিভাগীয় প্রধান (জনসংযোগ ও পরিকল্পনা) মেহেদী হাসান রাব্বী, বিভাগীয় উপপ্রধান (সেবা ও স্বাস্থ্য) রাসেল রানা, বিভাগীয় উপপ্রধান (প্রশিক্ষণ) রাকিবুল হাসান নয়ন, বিভাগীয় উপপ্রধান (বন্ধুত্ব) মো. সোবাহান মিয়া প্রমুখ।
ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির বলেন, ধনী-গরিব সবার জন্য রোজা পালন ফরজ। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সবাই উপোস থাকতে হয় পবিত্র রমজান মাসে। পরে ইফতারির সময় কারও ইফতারিতে বাহারি আয়োজন থাকে, কেউ ইফতার করেন একঢোক পানি গিলে। অথচ এটা কাম্য নয়। সামর্থ্যবানদের উচিত অসহায়-গরিবদের পাশে দাঁড়ানো। সাধ্যমতো তাদের সহযোগিতা করা, ইফতার ও সেহরিতে ভালো কিছু খাওয়ার সুযোগ করে দেওয়া। সেই ধারণা থেকে এবার দুই শতাধিক পরিবারের জন্য এক সপ্তাহ ইফতার করতে পারবেন এমন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments