হকলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চোথেন (৪৬) নামের এক রাখইন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় আংচিং নামের অপর এক রাখইন যুবক। মৃত চোথেন পার্শ্ববর্তী লতাচাপলী ইউনিয়নের নতুনপাড়া গ্রামের লুমং মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তারা বালিয়াতলীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় সেরাজপুর আকন বাড়ির সামনে পৌছলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হরিয়ে ছিটকে সড়কের পাশে পরে যায়। ঘটনাস্থলেই চোথেনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত আংচিংকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে প্রেরন করে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments