স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ। আগামী ৫ আগস্ট বা তার আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরির কাজ চলছে। আগামী ৫ আগস্ট বা তার আগে এই সনদ স্বাক্ষরিত হবে বলেও তিনি আশাপ্রকাশ করেন। আজ ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই পুনর্জাগরণ র্যালি-পরবর্তী বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা বলেন, অভ্যুত্থানকে জনস্মৃতিতে রাখতে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি দপ্তর-সংস্থার অধিকাংশই জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক ঘটনাপ্রবাহের তথ্য প্রচার, ডকুমেন্টস্ (প্রমাণক) সংরক্ষণ এবং প্রামাণ্যচিত্র নির্মাণে কাজ করছে। বাংলাদেশ বেতার ও বিটিভি গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্রামাণ্যচিত্র ও অনুষ্ঠান প্রচার করছে। তথ্য অধিদফতর (পিআইডি) ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণ-অভ্যুত্থান নিয়ে গবেষণাধর্মী কাজ করছে। এর পাশাপাশি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বেশ কিছু প্রামাণ্যচিত্র তৈরি করেছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জুলাই গণ-অভ্যুত্থানের দলিলাদি সংরক্ষণে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দলমত-নির্বিশেষে মানুষ এই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছেন। গণ-অভ্যুত্থানের শেষ পর্যায়ে সকল পেশাজীবী বিশেষ করে শিক্ষক, সমাজকর্মী ও সংস্কৃতিকর্মীরা রাজপথে নেমে এসেছিলেন। কেন্দ্রীয় শহিদ মিনারকে প্রতিবাদ ও বিজয়ের অনুষঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা এখান (কেন্দ্রীয় শহিদ মিনার) থেকে গণ-অভ্যুত্থান শুরু করেছিলাম, এখানে এসে বিজয় উদ্যাপন করেছি।
মাহফুজ আলম বলেন, গণ-অভ্যুত্থানে শহিদদের আমরা যতদিন স্মরণে রাখব, আহতদের মর্মপীড়া যতদিন অনুভব করব; ততদিন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থাকব। গত এক বছরে সরকার অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে; তার মধ্যে একটি অনেকগুলো প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার এগুতে পেরেছে বলে তিনি জানান।
গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণ করে উপদেষ্টা বলেন, আমরা শহিদদের আত্মত্যাগের মাধ্যমে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি, নতুনভাবে দেশ গড়ার সুযোগ পেয়েছি। তিনি দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় শহিদ মিনারে র্যালি-পরবর্তী সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
সব মন্তব্য
No Comments