পিরোজপুর অফিস: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে পিরোজপুরের সঙ্গে বরগুনা জেলার সরাসরি সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। বুধবার (১০ জুন) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের মালিকানাধীন একটি কাঁচামালবোঝাই ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ বেইলি ব্রিজের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি খালে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্রিজের উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়েছে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটনার খবর পেয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ট্রাকটি উদ্ধার এবং জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। যত দ্রুত সম্ভব সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা ও বরগুনাগামী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments