সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে খড়ের কাজ করার সময় বজ্রপাতে ফরিদ মিয়া নামে এক কৃষক মারা গেছে। এ ঘটনায় এরশাদ, শাহজালাল ও সবুজ মিয়া গুরুতর আহত হয়।
মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন
ইউপি চেয়ারম্যান আবু তাহের।
সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের ও স্থানীয়রা জানান, সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি পূর্বপাড়া এলাকার পানা মিয়ার ছেলে ফরিদ। মঙ্গলবার ৪ জুন সকালে ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ীর পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। সকালে বৃষ্টি শুরু হয়, তখন বজ্রপাতে ফরিদ মিয়াসহ চারজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইউপি সদস্য শাকিল আহমেদ জানান, নিহত ও আহতরা সবাই কৃষি কাজ করেন। ফরিদ মিয়া তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এক ছেলে ও এক মেয়ে আছে। ফরিদ মিয়ার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ফরিদ মিয়ার ছেলে মেয়ের প্রতি সু দৃষ্টি দিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রবিউল ইসলাম বলেন, সকালে বজ্রপাতের ঘটনায় ফরিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। অপর ৩ জনের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সব মন্তব্য
No Comments