মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
নবীন মেডিকেল শিক্ষার্থীদের ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি মানুষ হওয়ার আহ্ববান জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) উপাচার্য অধ্যাপক ডা. এ,জেড, এম মোস্তাক হোসেন।
সোমবার সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা.কায়সার রহমান চৌধুরী অডিটরিয়ামে রাজশাহী মেডিকেল কলেজ প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের পরিচিত ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং যুগপযোগী ডাক্তার হতে হবে সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।
উপাচার্য বলেন,বর্তমান বাস্তবতায় এবং অদূর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং চিকিৎসাপেশায় রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবাকে গুরুত্ব দিতে হবে। এজন্য নারী ও পুরুষ চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। নবীব মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনা শেষে রোগীদের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদ,রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মো: নওশাদ আলী,উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মু. হাবিবুল্লাহ সরকার,অধ্যাপক ডা.মোহাম্মদ মাহবুবুর রহমান খান,অধ্যাপক ডা.এস,এম আসাফদ্দৌলা,অধ্যাপক ডা.মোঃ খলিলুর রহমানসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে খুলনা জেলায়।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনু ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
সব মন্তব্য
No Comments