রাজশাহী অফিস: রজশাহী নগরের আলোচিত ও বিতর্কিত সানিকে ঘিরে প্রশ্ন উঠেছে তার ক্ষমতার উৎস,রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও প্রশাসনের নীরবতা নিয়ে।
বিভিন্ন সূত্রে জানা যায়,সানি এক সময় স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ও ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। এমনকি সানির বাবা রাজশাহী মহানগর ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,রাজনৈতিক পরিচয়ের আড়ালে সানি গড়ে তুলেছেন বাড়ি,গাড়ি ও নানা সম্পদের পাহাড় এবং "পানি উন্নয়ন বোর্ডের" জায়গা দখল করে করেছে ব্লেসিং রেস্টুরেন্ট। যেখানে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে চলে আওয়ামী লীগের গুপ্ত মিটিং ও ছাত্রলীগের আনাগোনা। তাহলে কি রাজশাহীতে আবার আওয়ামী লীগ ফিরে আসবে?এমনই প্রশ্ন তুলেছেন এলাকা বাসি,৫ আগস্ট গণঅভ্যুত্থানের পূর্ব মুহূর্তে সানি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর তইদুর রহমান কিটু ও ছাত্রলীগের আরেক সাবেক সাধারণ সম্পাদক রাজিব এর ক্যাডার হিসেবে চিহ্নিত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান সানির ক্ষমতার দাপট ও অত্যাচারে আমরা বাড়িতে থাকতে পারতাম না। তার বাসা রাজশাহী আলুপট্টি,কুমার পাড়ায়।তবে এখন ও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ায়, অথচ এত অভিযোগের পরও পুলিশ তাকে ধরছে না কেন?”
এলাকাবাসীর দাবি,সানি এর বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ ও প্রমাণ রয়েছে,যেগুলোতে আওয়ামী লীগের হয়ে কাজ করার সুস্পষ্ট আলামত রয়েছে।
অন্যদিকে,স্থানীয়দের অনেকেই অভিযোগ করেছেন,সানি এর প্রভাব ও অর্থবলের কারণে তিনি পুলিশি গ্রেপ্তার এড়িয়ে চলছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি,সানি এর অতীত কর্মকাণ্ড ও সম্পদের উৎস তদন্ত করে তাকে দ্রুত বিচারের আওতায় আনা হোক।
জনগণের প্রশ্ন—একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের আড়ালে বছরের পর বছর যেভাবে দাপট দেখিয়ে যাচ্ছেন, তা কিভাবে সম্ভব? প্রশাসন কি সত্যিই নিরপেক্ষ ভূমিকা পালন করছে,নাকি ক্ষমতার ছত্রছায়ায় কেউ কেউ আইনের আওতার বাইরে থেকে যাচ্ছেন?
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “যদি সানির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ থাকে,তাহলে তা তদন্তের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। এখন পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি।
এ বিষয়ে আরও তথ্য ও ভিডিও ফুটেজ প্রকাশ করা হবে পরবর্তী দ্বিতীয় প্রতিবেদনে।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
সব মন্তব্য
No Comments