স্টাফ রিপোর্টার: ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন;ভূমি উন্নয়ন কর দেয়া প্রত্যেক জমির মালিকের কর্তব্য। ভূমি উন্নয়ন কর দেয়া বাই চয়েস নয়,এটা দায়িত্যের মধ্যে পরে।রাষ্ট্রের প্রতি একজন দেশ প্রেমিক নাগরিক হিসেবেভূমি উন্নয়ন কর দিতে হবে। আমাদের বুঝতে হবে রাষ্ট্রপরিচালনার অন্যতম উৎস্য হচ্ছে কর। ভূমি উন্নয়ন কর বাংলাদেশ রাজস্ব খাতের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই কর সময়মতো নির্ধারণ ও আদায় ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন,অর্থনৈতিক সমৃদ্ধি ও সুশাসনের জন্য অপরিহার্য।
আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে সংস্থার কর আদায় সংক্রান্ত বিষয়ক ‘’কর্মশালা’য় তিনি এসব কথা বলেন। কর্মশালায় ১৬টি মন্ত্রণালয় ও দপ্তর এর প্রতিনিধি অংশগ্রহণ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান(সচিব)এজেএম সালাউদ্দিন নাগরি।
ভূমি উন্নয়ন কর দেয়া আগের মত এখন বিড়ম্বনা নেই। যে কেউ যে কোনো স্থান হতে অনলাইনে এই ভূমি উন্নয়ন কর দিতে পারছে। আমাদেরর মানুষিকতার পরিবর্তন আনতে হবে। যার প্রতিষ্ঠানের ভূমি উন্নয়ন কর দেয়া সেই প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। ভূমি উন্নয়ন কর বা খাজনা (Land Development Tax) হল জমি ব্যবহারের বিপরীতে সরকারের নিকট বাৎসরিক প্রদেয় কর। ২৫ বিঘার উর্দ্ধের কোন কৃষি জমি কিংবা যে কোন পরিমাণ অকৃষি জমি (আবাসিক বা বাণিজ্যিক কাজে ব্যবহৃত) জমির জন্য এর মালিককে সরকারের নিকট নির্ধারিত হারে প্রতি বৎসর এই কর প্রদান করতে হয়; অন্যান্য করের মত এটিও একটি কর এবং জমির মালিকের নিকট হতে সরকারের একটি বাৎসরিক পাওনা; ভূমি উন্নয়ন কর নিয়মিত আদায় করলে যে খাজনার রশিদ (প্রচলিত শব্দে যাকে দাখিলাও বলা হয়) দেয়া হয় তা মালিকানারও একটি প্রমাণ এবং আদালতে গ্রহণযোগ্য বলেন ভূমি উপদেষ্টা।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের তথ্যমতে ২০২৪-২৫ অর্থ বছরে এপ্রিল মাস পর্যন্ত মোট ভূমি উন্নয়ন কর এর দাবী ৮২৯.৬২ কোটি টাকা; মোট বকেয়া ৬৭৯.৭৬ কোটি টাকা;হাল ১৪৯.৮৬ কোটি টাকা;মোট আদায় ১৪৪.১৩ কোটি টাকা রয়েছে ; মার্চ মাসের তুলনায় এপ্রিলে আদায় ৩৪.৫৮ কোটি টাকা বেশি আদায় হয়েছে। আদায় বৃদ্দি ৩২%। মোট আদায়ের হার ১৩%। সবচেয়ে বেশী বকেয়া রেলপথ মন্ত্রণালয়ে।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ এর সভাপতিত্ব করেন। আরো উপস্থিত আরো উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম চেয়ারম্যান (সচিব);ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক(গ্রেড-১) মোঃ সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ ও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।সোমবার (৭ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের স ...
ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালের সরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ গাইড নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে বার্ষিক বৈঠকে আলোচনা হবে। আগামীকাল মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments