স্টাফ রিপোটার: বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার হটানোর আন্দোলন জোরদারে ‘করণীয়’ ঠিক করতে সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক লীগের সাথে বৈঠক করেছে বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরীক সাম্যবাদী দল এবং রাতে ডেমোক্রেটিক দল (ডিএল) এর সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাম্যবাদী দলের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন─ পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সুরাইফুল ইসলাম মাহফুজ, সাইফ মাহমুদ জুয়েল, মেহবুব মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ রহমান, সামসুল হক ভুলু, নুর উদ্দিন ঢালী ও সুমন হাওলাদার।
ডিএলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি। অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, ইয়াহিয়া মুন্না, মৃদা মোহাম্মদ আল আমিন ও ওমর ফারুক।
পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আজকের দুইটি বৈঠকে বর্তমান এই ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক, অনির্বাচিত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করেছি তা মাঝ খানে আমাদের কিছুদিন স্থগিত ছিলো বন্যা ও ঈদের কারণে। আজ থেকে আবার তা করেছি। আজকে কথা বলেছি বাংলাদেশ সাম্যাবাদী দল এবং ডেমোক্রেটিক লীগ।
ফখরুল বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে দেশের সকল রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিদের ঐক্যবদ্ধ করে একটা আন্দোলন গড়ে তুলবার জন্যে আমরা এই প্রক্রিয়া শুরু করেছি। ইতিমধ্যে অনেক দলের সাথে আলোচনা শেষ হয়েছে। আমরা অল্প দিনের মধ্যে এই আলোচনা শেষ করতে পারবো। এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগনের একটি সরকার প্রতিষ্ঠা এবং জনগনের একটি পার্লামেন্ট গঠন করার ব্যাপারে আমরা আন্দোলন করার বিষয়ে একমত হয়েছি।
সংলাপে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন।
গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি সংলাপ শুরু করে। প্রথম দফায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গনসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপ করেন।
এছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলামের সাথেও সংলাপ শেষ করেছেন বিএনপি মহাসচিব।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments