সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মো. হাসান ইমামকে সভাপতি ও মহন আলীকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি এবং সৌরভ হোসেন সুজাকে সভাপতি ও মাসুম রাব্বিকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিকেল ৪ টায় দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয় এমপি, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এড. সাইদুর রহমান সৈকত।
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
সব মন্তব্য
No Comments