ভোলা প্রতিনিধি॥ ভোলায় কোমরে অংশ জোড়া লাগানো যমজ শিশু ভূমিষ্ঠ হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ১ টার দিকে ভোলা শহরের বন্ধন হেলথ্ কেয়ার এ- ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপাচারের মাধ্যমে মনিমুক্তা (২২) নামের এক প্রসূতি তাদের প্রসব করেন।
মনিমুক্ত জেলার সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। তাঁর স্বামী সাইফুল ইসলাম একটি বেসরকারি কোম্পানির সেলসম্যান।
প্রসূতির স্বামী সাইফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের দিকে তার স্ত্রীর প্রসব বেদনা উঠে। এ সময় তাকে দ্রুত ভোলা শহরের বন্ধন হেলথ্ কেয়ার এ- ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার জান্নাত ই আলমের অস্ত্রোপাচারের মাধ্যমে শিশু দুটি ভূমিষ্ঠ হয়। তবে শিশু দুইটির যমজ ও কোমরের অংশে জোড়া লাগানো।
তিনি আরো জানান, তাঁর ৪ বছর বয়সী আরেকটি কন্যা সন্তান রয়েছে। সেই সন্তানটি নরমাল ডেলিভারীতে জম্ম হয়েছে। কি কারণে দ্বিতীয় সন্তানের সময় এমনটা হলো তা ভেবে পাচ্ছেন না তিনি।
ডাক্তার জান্নাত ই আলম বলেন, সাধারণত নারীদের গর্ভে সন্তানের অবস্থান কেমন। সেটা জানতে হলে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকাবস্থায় আল্ট্রাসনোগ্রাম করতে হয়। তাহলে বাচ্চা জোড়া লাগানো কিনা সেটা নিশ্চিত হওয়া যায়। এই প্রসূতি যথাসময়ে আল্ট্রাসনোগ্রাম করেনি। তাঁর আল্ট্রাসনোগ্রামে বিলম্ব ছিল। যার ফলে তাঁর আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ শিশু থাকার বিষয়টি এসেছে। কিন্তু শিশু দুইটি যে জোড়া লাগানো তা আসেনি। বর্তমানে নবজাতক দুইটি ও তাদের মা সুস্থ রয়েছেন।
ওই চিকিৎসক আরো জানান, জোড়া লাগানো শিশু দুইটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে ভালো হবে। সেখানকার সার্জারি বিভাগের চিকিৎসকরা এ বিষয়ে উন্নত চিকিৎসা দিতে পারবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments