ডেস্ক রিপোর্ট: দেশের ইতিহাসে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে হার্ভার্ড সামার স্কুল ইনফরমেশন সেশন। বাংলাদেশ থেকে হার্ভার্ড সেকেন্ডারি স্কুল প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগীতার জন্য হেইলিবেরি ভালুকা ও হার্ভার্ড সামার স্কুলের সম্মিলিত প্রয়াসে আগামী ৩০ অক্টোবর অনলাইন মাধ্যমে সেশনটি আয়োজিত হবে।
ইনফরমেশন সেশনে মূলত ৭-সপ্তাহব্যাপী হার্ভার্ড-রেসিডেন্সিয়াল সামার স্কুল প্রোগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। আয়োজনে আলোচক হিসেবে থাকবেন হার্ভার্ড সামার স্কুলের সেকেন্ডারি স্কুল প্রোগ্রামের পরিচালক উইলিয়ান হলিংগার; হার্ভার্ড সামার স্কুলের সহকারী পরিচালক ক্রিস প্যারি; এবং হেইলিবেরি ভালুকার প্রতিষ্ঠাতা হেডমাস্টার সাইমন ও’গ্রেডি।
হার্ভার্ড সামার স্কুলে পড়াশোনা করতে আগ্রহী ১৬ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই সেশনটি নিঃসন্দেহে বেশ উপকারী হতে যাচ্ছে। তথ্যবহুল এই আলোচনায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা http://tiny.cc
এই লিঙ্কের মাধ্যমে এখনই নিবন্ধনের আবেদন করে রাখতে পারেন। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চালু থাকবে।
এ প্রসঙ্গে হেইলিবেরি ভালুকার প্রতিষ্ঠাতা হেডমাস্টার সাইমন ও’গ্রেডি বলেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের শেখা ও বেড়ে ওঠার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ গড়ে দেয় হার্ভার্ড সামার স্কুল। ৭-সপ্তাহ জুড়ে পরিচালিত হার্ভার্ড-রেসিডেন্সিয়াল প্রোগ্রামের খুঁটিনাটি নানা তথ্য সঠিকভাবে জানার ক্ষেত্রে অনুষ্ঠিতব্য সেশনটি শিক্ষার্থীদের বেশ কাজে লাগতে পারে, আর এটি আয়োজনে হার্ভার্ড সামার স্কুলের সাথে হাত মেলাতে পেরে হেইলিবেরি ভালুকা গর্বিত। ফলপ্রসূ প্রাতিষ্ঠানিক শিক্ষা অভিজ্ঞতা নিশ্চিতে এই সেশনটি শিক্ষার্থীদের সহায়ক হবে বলেই আমার বিশ্বাস”।
বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম হার্ভার্ড, অন্যদিকে প্রাতিষ্ঠানিক সাফল্যের মাপকাঠিতে বিশ্বের সেরা স্কুলগুলোর তালিকায় হেইলিবেরির নামও রয়েছে ওপরের দিকে। দ্য সানডে টাইমসের বিচারে এটি বিশ্বের ৬ষ্ঠ সেরা স্কুল। শিক্ষার্থীদের জন্য সেরা ভবিষ্যৎ সম্ভাবনা তৈরিতে বদ্ধপরিকর শিক্ষাপ্রতিষ্ঠান হেইলিবেরির ৬১ শতাংশ ছাত্রছাত্রীই পরবর্তীতে আইভি লিগ এবং রাসেল গ্রæপ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকেন ২০২২ সালে। এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশে হেইলিবেরি ভালুকা স্থানীয় শিক্ষার্থীদের জন্য আইভি লিগ বিশ্ববিদ্যালয় গুলোর মত সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার সুবর্ণ সম্ভাবনা তৈরি করছে। দেশের সর্বপ্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হেইলিবেরি ভালুকা সম্পর্কে আরো জানতে দয়া করে ভিজিট করুন www.Haileybury.com.bd
যশোর অফিস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও অসম্পূর্ণ ভাস্কর্য গত কয়েক দিন ধরে ভাঙা হচ্ছে। তবে কার নির্দেশে, কোন সংস্থার উদ্যোগে এবং কী কারণে এই কাজ চলছে— ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর ম ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের ...
সব মন্তব্য
No Comments